মাসআলা নং ৭৭

মাসআলা নং ৭৭
(দৈনিক একটি মাসআলা) 

ক)রোজা অবস্থায় চোখে ড্রপ দেয়া যাবে কিনা 
খ)ইনসুলিন নেয়া যাবে কিনা
গ)রক্ত দেয়া যাবে কিনা

উত্তর :
ক)  রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এ কারণে রোযা নষ্ট হয় না। আর রোযা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার না করাই উচিত। কারণ ওষুধ গলার ভেতর চলে গেলে রোযা নষ্ট হয়ে যাবে। আর নাকে ওষুধ দিলে সাধারণত গলায় চলেই যায়।
খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩;

খ)রোযা অবস্থায় ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন নেওয়া যাবে। এ কারণে রোযার ক্ষতি হবে না।
ফাতহুল কাদীর ২/২৫৭

গ)রোযা অবস্থায় রক্ত দিলে রোযা ভাঙ্গে না। তাই টেস্ট বা পরীক্ষার জন্য রক্ত দেওয়া যাবে। তবে এ পরিমাণ রক্ত দেওয়া মাকরুহ যার কারণে শরীর অধিক দুর্বল হয়ে পড়ে এবং রোযা রাখা কষ্টকর হয়ে যাবে। তাই দুর্বল লোকদের জন্য রোযা অবস্থায় অন্য রোগীকে রক্ত দেওয়া ঠিক নয়। আর এমন সবল ব্যক্তি যে রোযা অবস্থায় অন্যকে রক্ত দিলে রোযা রাখা তার জন্য কষ্টকর হবে

“(দৈনিক একটি মাসআলা) ”

না সে রক্ত দিতে পারবে। এতে কোন অসুবিধা নেই।


-সহীহ বুখারী, হাদীস ১৯৩৬, ১৯৪০, আলবাহরুর রায়েক ২/২৭৩

EDUCATION, ISLAMIC